রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন হবিগঞ্জের কৃতিসন্তান মুরাদ

  • আপডেট টাইম শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের কৃতি সন্তান মুজাহিদুল ইসলাম মুরাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) নির্বাচিত হয়েছেন। আজ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বারিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। এ কমিটিতে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মুজাহিদুল ইসলাম মুরাদ।
মুজাহিদুল ইসলাম মুরাদ বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি সহ-আন্তরজাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) নির্বাচিত হওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের প্রতিও তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com