শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বানিয়াচঙ্গে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং বাল্যবিবাহ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বানিয়াচংয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (৭ জুন) দুপুরে বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথী। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক, সাংবাদিক এস এম খোকন, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মখলিছ মিয়া, উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা বিউটি আক্তার, মনোয়ারা আক্তার প্রমুখ। এছাড়া বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ সমাজের জন্য একটি বড় অভিশাপ। এসব অপরাধ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে সচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। বিশেষ করে ছোট বাচ্চাদের মোবাইল দেওয়া থেকে বিরত থাকতে উপস্থিত সকলের প্রতি আহবান জানান। তিনি আরও বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক, জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা ও সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কোথাও বাল্যবিবাহ বা নারী-শিশু নির্যাতনের ঘটনা ঘটলে তা দ্রুত প্রশাসনকে জানাতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com