বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

বানিয়াচঙ্গে ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা তৈরীতে অনিয়ম

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় স্বজনপ্রীতি, দলীয়করণ ও টমটম-মিশুক শ্রমিকদের তালিকায় অন্তর্ভুক্তসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। টানা বৃষ্টিতে উপজেলার ১৫টি হাওরগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কৃষকদের বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়। এতে অনেকেই জীবিকা নির্বাহের জন্য হিমশিমে পড়ে। পরে সরকারের পক্ষ থেকে কৃষকদের তিন মাসের জন্য আর্থিক সহায়তার আশ্বাস দেয়া। এরপরই শুরু হয় ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা তৈরির কাজ। এসব তালিকা তৈরি করতে গিয়েই সংশ্লিষ্টরা নানা অনিয়ম ও স্বজনপ্রীতিতে জড়িয়ে পড়ে। ইউনিয়নগুলোতে কোনো ধরনের নীতি-নৈতিকতার তোয়াক্কা না করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কিছু নামধারী নেতারা সিন্ডিকেটের মাধ্যমে ক্ষতিগ্রস্ত তালিকা তৈরি করে নানা আলোচনা ও সমালোচনা তৈরি করছে। এতে প্রকৃত কৃষকরা বঞ্চিত হওয়ায় তাদের মাঝে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। মক্রমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নয়া পাথারিয়া গ্রামের কৃষক ইদু মিয়া জানান, তার ৯ কের জমি পানিতে তলিয়ে গেছে। এতে প্রায় তিনি দেড় লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন। একই গ্রামের জিতু মিয়ার ৭ খের পানিতে তলিয়ে গেছে। একই গ্রামের আবিদ মিয়া ১৪/১৫ খের জমি রমজা নিয়ে চাষ করেছিলেন। এতে তিনি প্রায় সাড়ে ৩ লাখ ক্ষতিগ্রস্ত হয়েছেন। কৃষকরা জানান, ৪নং ওয়ার্ডে প্রকৃত কৃষকদের নাম ক্ষতিগ্রস্ত তালিকায় উঠানো হয়নি। এখানে ক্ষতিগ্রস্তের তালিকায় অধিকাংশ ভূয়া কৃষকদের নাম অন্তভুক্ত করা হয়েছে। এ ব্যাপারে ৪নং ওয়ার্ডের মেম্বার তাহির মিয়া জানান, আমরা ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকদের তালিকা মক্রমপুর ইউনিয়নের উপ-সহকারি কৃষি কর্মকর্তা কৃষি আউলিয়া খাতুন কাছে দিয়েছিলাম। পরিবর্তীতে তিনি কি করেছেন আমি বলতে পারবো না। এ ব্যাপারে মক্রমপুর ইউনিয়নের উপ-সহকারি কৃষি কর্মকর্তা কৃষি আউলিয়া খাতুন জানান, আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা উপজেলায় প্রেরণ করে ছিলাম। উপজেলা সমন্বয়ন কমিটি আমাদের তালিকা থেকে কিছু নাম বাদ দিয়ে তারা সেখানে আরো কিছু নামযুক্ত করেছেন। শুধু আমার ইউনিয়নেই নয়, উপজেলার সকল ইউনিয়নে এ ধরণের তালিকা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, ভারি বৃষ্টিতে হাওরের ২৩ হাজার হেক্টর পাকা বোরো ধান তলিয়ে যায়। টানা বৃষ্টির কারণে কাটা ধানও শুকাতে না পারায় পচে নষ্ট হয়ে যায়। ক্ষতি হয় গোখাদ্য খড়েরও। জেলায় প্রায় সাড়ে ৩শ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে। সরকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর নির্দেশে মাঠে এসে প্রশাসনকে ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা করার নির্দেশনা দেয়। এই নির্দেশনা পেয়ে জেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে মন্ত্রণালয়ে পাঠায়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com