বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ইকবাল খান চৌধুরী বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান

  • আপডেট টাইম বুধবার, ৫ মার্চ, ২০১৪
  • ৬৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ইকবাল খান চৌধুরীকে বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায়) পদায়ন করা হয়েছে। একই পদমর্যাদার শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এসএম গোলাম ফারুককে পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়াও উপসচিব পর্যায়ের কয়েকজন কর্মকর্তার পদেও রদবদল হয়েছে। মোঃ ইকবাল খান চৌধুরী
৮২ স্পেশাল ব্যাচে সহকারি কমিশনার হিসেবে চাকুরিতে যোগদান করেন। পরবর্তিতে তিনি পূর্ত মন্ত্রণালয়, বেসামরিক বিমান ও পর্যটন, কৃষি, যোগাযোগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যুগ্ম ও অতিরিক্ত সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও দপ্তরে সততার সঙ্গে দায়িত্ব পালন করেন। মোঃ ইকবাল খান চৌধুরী হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের শতমূখা চৌধুরী বাড়ির মরহুম মোঃ কাইয়ুম খান চৌধুরীর বড় পুত্র। তিনি ১৯৫৫ সালের ১ অক্টোবর তার নিজ গ্রামে জন্ম গ্রহণ করেন। গত ২ মার্চ রবিবার জনপ্রশাসন মন্ত্রাণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়। তিনি দায়িত্ব পালনকালে হবিগঞ্জ তথা সকলের সহযোগিতা কামনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com