শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

পইল ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে মোতাচ্ছিরুল ইসলামের মতবিনিময়

  • আপডেট টাইম বুধবার, ৫ মার্চ, ২০১৪
  • ৬১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম গতকাল সদর উপজেলার ৪নং পইল ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সাথে মতবিনি সভায় মিলিত হন। পইল নতুন বাজার সংলগ্ন ঈদগাঁ ময়দানে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউপি
চেয়ারম্যান সাহেব আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ইমরান হোসেন রুহেলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুক, সাধারন সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, মো. ছালেক মিয়া, আব্দুল মুকিত, সাবেক চেয়ারম্যান মরতুজ আলী, অ্যাডঃ আবুল কামাল, সাবেক ব্যাংক ম্যানেজার শাহাব উদ্দিন মিয়া, ছন্দু মেম্বার, দুদু মেম্বার, নুরুল হক তালুকদার, শিবেন্দ্র চন্দ্র শিবু, ওমর আলী, আতাউর রহমান নানু, জয়নাল আবেদীন রাসেল, অ্যাডঃ নুরুল আমিন চৌধুরী, আব্দুল আলী, মো. সাজন মিয়া প্রমুখ।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পৌর আওয়ামীলীগ সভাপতি অ্যাডঃ নিলাদ্রী শেখর টিটু, সহ-সভাপতি এম আজিজ ইউনুছ, সুজিত বণিক, সাংগঠনিক সম্পাদক চৌধুরী মো. মাসুদ আলী ফরহাদ, ইকবাল হোসেন ভূইয়া, এসএম নাবিউর রহমান, মহিউদ্দিন চৌধুরী পাভেজ, মো. আব্দুর রাজ্জাক, মুখলিছুর রহমান, রফিক আলী, সারাজ মিয়া, অ্যাডঃ মোবারক হোসেন ফুল মিয়া, ফজলুল করিম, মাহবুবুর রহমান হিরু, জাহির মিয়া প্রমুখ।
সভায় চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম বলেন, আসন্ন হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে পইল ইউনিয়নবাসী যদি একটি মুল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন তাহলে দীর্ঘদিনের অবহেলিত পইল ইউনিয়নবাসীর সকল প্রকার সেবা ও উন্নয়ন করার জন্য কাজ করে যাব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com