শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

সুলতানশী হাবেলীতে সৈয়দ আবদুন নূর হোসাইনী চিশতী ওরফে দ্বীনহীন (রহঃ) এর ৯৯তম বাৎসরিক উরস পালিত

  • আপডেট টাইম শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০১৭
  • ৯১৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলা সুলতানশী হাবেলীতে প্রতি বছরের ন্যায় এ বছরও বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিলেট ও তরফ বিজয়ী হযরত সিপাহসালার সৈয়দ নাসিরুদ্দিন আল মাদানী (রহঃ) এর অধঃস্তন পুরুষ সৈয়দ আবদুন নূর হোসাইনী চিশতী ওরফে দ্বীনহীন (রহঃ) এর ৯৯ তম পবিত্র বাৎসরিক ওরস অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার ভক্ততৃন্দের সমাগম ঘটে। উক্ত ওরসে সারারাত্রব্যাপী ওয়াজ, মিলাদ মাহফিল, যিকির-আযকার, সামা মাহফিল, কোরআনখানি অনুষ্ঠিত হয়। রাত ১০টার দিকে তবারক বিতরণ করা হয়। আখেরী মোনাজাত পরিচালনা করেন সুলতানশী হাবেলীর আওলাদে রাসূল গদিনীশীন ও সাজ্জাদানশীন বিশিষ্ট লেখক ও ইসলামী চিন্তাবিদ কামেল পীরজাদা সৈয়দ হাসান ইমাম হোসাইনী চিশতী ওরফে আওলিয়া মিয়া সাহেব। আখেরী মোনাজাতে বিশ্বের সকল মুসলিম উম্মাহর জন্য শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়াও উক্ত ওরস শরীফে তরীক্বাপন্থি ওয়াজ ও বয়ান পেশ করেন পীরজাদা সৈয়দ হাসান ইমাম হোসাইনী চিশতী ওরফে আওলিয়া মিয়া সাহেবের সাহেবজাদা সৈয়দ মশিউল হাসান টিটু মিয়া সাহেব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com