সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাহুবলের যুবক নিহত

  • আপডেট টাইম শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭
  • ৬৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইসলাম উদ্দিন (৪০) নামে বাহুবলের এক প্রাইভেটকার যাত্রী নিহত ও ৪ জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুতে এ দূর্ঘটনা ঘটে। নিহত ইসলাম উদ্দিন বাহুবল দৌলতপুর এলাকার মৃত আব্দুল আজিজ মিয়ার পুত্র।
আহতরা হলেন, শ্রীমঙ্গল জেলার সাতগাও এলাকার আব্দুল বারেক (৬০), তার পুত্র আব্দুল কাইয়ুম (৩৫), নবীগঞ্জের হেলেন বেগম (৪০) ও প্রাইভেটকারের চালক মাধবপুরের রজনিকান্তের ছেলে রেন্টু মিয়া (৪০)। আহতদের মধ্যে হেলেন বেগমকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সরাইল হাটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি ও নিহত ইসলাম উদ্দিনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় আনা হয়েছে। এছাড়া কোন গাড়ির সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটেছে তা নিশ্চিত করে বলতে পারেননি কেউ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com