শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শেখ সুজাত মিয়ার হাতে ফুলের তোড়া দিয়ে অর্ধশত নেতাকর্মীর বিএনপিতে যোগদান

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭
  • ৬৪৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আকৃষ্ট হয়ে বিএনপিতে যোগাদান করেছেন নবীগঞ্জ উপজেলার কুর্শী ইউনিয়নের বিভিন্ন গ্রামের অর্ধশতাধিক নেতাকর্মী। গতকাল সোমবার বিকালে কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য ও নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকার সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়ার বাসভবনে শেখ সুজাতের হাতে ফুলের তোড়া দিয়ে, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর চৌধুরী ও জয়নাল আবেদীনের নেতৃত্বে বিএনপিতে যোগদান করেন মোঃ আফিজ মিয়া, মোঃ লিলু মিয়া, এরশাদুল আলম, আব্দুল আলী, মোশাহীদ মিয়া, আরমান মিয়া, মৌলদ মিয়া, সাইদুল মিয়া, খলিলুর রহমান, আজিল উদ্দিন, শাহীন আলী, জহুর আলী, মামুন মিয়া, স্বপন মিয়া সহ অর্ধশতাধিক নেতাকর্মী। এ সময় সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া বিএনপি পরিবারের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এতে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী শেফু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com