শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দেওয়ান মাহবুব রাজার ওরস শুরু ॥ রাতে কাফেলায় জমে উঠে গান-বাজনার আসর

  • আপডেট টাইম রবিবার, ২ মার্চ, ২০১৪
  • ৬৩৩ বা পড়া হয়েছে

বরুন সিকদার ॥ নানা আয়োজনের মধ্য দিয়ে দেওয়ান মাহবুব রাজার ১২ তম ওরস শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার শহরতলীর উমেদনগরস্থ মাজার প্রাঙ্গনে সকালে পবিত্র কুরআন থেকে পাঠ ও মিলাদ মাহফিল এর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। তিনদিন ব্যাপি ওরস মাহফিল উপলক্ষে মাজার প্রাঙ্গনের আশপাশের এলাকায় অর্ধ শতাধিক কাফেলা দল ও মেলা গড়ে উঠেছে। রাতে কাফেলা গুলোতে আশেকানদের গান বাজনার আসর নিয়ে বসতে দেখা গেছে। সার্বিক নিরাপত্তা বিধানে তৎপর রয়েছেন পুলিশ প্রশাসন।
দেওয়ান মাহবুব রাজার মৃত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল বিকালে গিলাপ ছড়ানো, পবিত্র কুরআন পাঠ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফুল দিয়ে সাজানো হয় মাজার প্রাঙ্গন। ভক্তরা তাদের মনোবসনা পুরণের উদ্দেশ্যে টাকা পয়সা, নানা ফলমূল, মোমবাতি, আগরবাতি দান করেন। কেউ কেউ লাকড়ি দিয়ে ধুনচিতে প্রজ্বলিত করেছেন অগ্নি। এদিকে ওরস উপলক্ষে মেলায় ফার্নিচার সহ নানা ধরনের পসরা নিয়ে বসেছেন দোকানিরা। মেলাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্যে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবদুর রউফকে সভাপতি করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
মাজারের খাদিম জুলহাস খান জানান, আমরা প্রতি বছরই দেওয়ান মাহবুব রাজার মৃত্যু বার্ষিকী উপলক্ষে ওরস মোবারক করে থাকি। এতে ধর্ম, বর্র্ণ নির্বিশেষে হাজারো ভক্তের আগমন ঘটে। মাজারে ভক্তদের প্রদত্ত অর্থ প্রশাসনের মাধ্যমে মাজারের সার্বিক কল্যানে ব্যয় করি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com