শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

লাখাইয়ে হত্যা মামলার পলাতক আসামী র‌্যাবের হাতে আটক

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ নভেম্বর, ২০১৭
  • ৮৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে হত্যা মামলার পলাতক আসামী শওকত আকবর ওরপে শওকতকে আটক করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার আড়াইটার দিকে লাখাই উপজেলা কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক শওকত স্বজন গ্রামের মৃত মলফত আলীর ছেলে।  র‌্যাব সূত্রে জানা গেছে, হত্যা মামলার পলাতক আসামী শওকত লাখাই উপজেলা কমপ্লেক্সের সামনে অবস্থান করছেন জানতে পেরে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একদল র‌্যাব সদস্য অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে শওকত দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় র‌্যাব সদস্যরা পিছু ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হয়। গতকালই তাকে লাখাই থানায় হস্তান্তর করা হয়েছে।
২০১৩ সালে লাখাই থানায় দায়ের করা একটি হত্যা মামলার আসামী শওকত। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com