বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ মহান বিজয় দিবস বিজিবি’র অভিযান ॥ ট্রাকসহ সাড়ে ৩ কোটি টাকা মুল্যের ভারতীয় চোরাই পন্য উদ্ধার গণঅভ্যুত্থানে রাজপথে লড়াকু সৈনিক, গুলিতে আহত সালেহ আহমদের পাশে জেলা প্রশাসক তারেক রহমানের দেশ গড়ার পরিকল্পনাগুলো ঘরে ঘরে পৌছে দিতে হবে-এস.এম.ফয়সল জরুরি বর্ধিত সভায় জালাল উদ্দিন খান ॥ হবিগঞ্জের ৪টি আসনে জাতীয় পার্টির প্রার্থীদেরকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ৬ পদে ৩১ জনের মনোনয়ন সংগ্রহ মাধবপুরে ব্যানার-পোস্টার অপসারণ পৌরশহরসহ সর্বত্র ফিরেছে পরিচ্ছন্নতা আজমিরীগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলনের ধূম নবীগঞ্জ শহরের প্রবেশমূখ তিমিরপুর-ছালামতপুর ॥ বাইপাস সড়ক বাস্তবায়নে বিলম্ব তীব্র যানজটের কবলে পৌরবাসী বাহুবলের তিন রত্ন এবার মেডিকেলে

অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হবিগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক ড. এ.এস.এম আমানুল্লাহ এর উপর হামলা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হবিগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ এর উপর হামলার চেষ্টা করা হয়েছে। গতকাল বুধবার (২১ মে) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের গেটে এ ঘটনা ঘটে। এতে তিনি কিছুটা আহত হন।
গতকাল প্রশাসনিক ভবনের গেটে গাড়ি থেকে নামার সময় অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহকে ঘিরে ধরেন স্নাতক (পাস) ২০২২ এর পরীক্ষার্থীরা। এ সময় তাদের মধ্যে লুকিয়ে থাকা কিছু ছাত্র নামধারী যুবক অসৎ উদ্দেশ্যে উপাচার্যকে হামলার চেষ্টা করেন।
এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয় বলছে, এ ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য হলো যে, কোনো অবস্থাতেই কোনো ব্যাচের শিক্ষার্থীদেরকে কোনো প্রকার অটোপাস জাতীয় বিশ্ববিদ্যালয় দেবে না।
উল্লেখ্য যে, স্নাতক (পাস) কোর্সের ছাত্রছাত্রীরা অটোপাসের দাবিতে কয়েক মাস আগেও বহুবার জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করেছিল। কিন্তু অটোপাস না দেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সুদৃঢ় অবস্থানের কারণে এই স্নাতক (পাস) কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং এতে ৬৯% পরীক্ষার্থী পাস করে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক (গণসংযোগ) মোস্তাফিজুর রহমান জানান, করোনা মহামারী এবং অন্যান্য রাজনৈতিক অস্থিরতার কথা বিবেচনা করে এই ব্যাচের শিক্ষার্থীদেরকে ইতোমধ্যেই গ্রেস মার্ক দিয়ে পাস করানো হয়েছে। এছাড়া এদেরকে খাতা পুনঃমূল্যায়নের সুযোগও দেয়া হয়েছে। যার ফল এ মাসেই বের হবে। কিন্তু বিভিন্ন মহলের উস্কানির পরিপ্রেক্ষিতে এই ব্যাচের কিছুসংখ্যক অকৃতকার্য শিক্ষার্থী আবার অটোপাসের দাবি নিয়ে এসে হঠাৎ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের উপর ন্যাক্কারজনক হামলা চালায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com