বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা দ্রুত বিচার আইনে মামলা হলেও আসামী গ্রেফতার হচ্ছে না

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার শিল্প এলাকা ফতেহপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুরের অভিযোগে ১২ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানের মালিক রাধাপুর গ্রামের শাহরিয়ার হোসেন তাউছের দায়েরকৃত মামলাটি আদালতের নির্দেশে এফআইআর করে পুলিশ। দ্রুত জিআর মামলা নং ১৮৭/২৫ মাধবপুর। গত ২৩ এপ্রিল কয়েক দফায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুরের অভিযোগে ফতেহপুর গ্রামের রঙ্গু মিয়া, রফিক মিয়া, তাউছ মিয়া, আলমগীর শাহ, গিয়াস উদ্দিন, ফুরুক মিয়া, ইছাক চৌধুরী, মহিবুর রহমান, হৃদয় শাহ, মুন্না শাহ, খিরু শাহ, শহীদ মিয়াদের বিরুদ্ধে হবিগঞ্জের দ্রুত বিচার আদালতে মামলা দায়ের করা হয়। দ্রুত বিচার আদালতের বিচারক কামরুল হাসানের আদেশে মামলাটি এফআইআর করে পুলিশ। তবে গতকাল পর্যন্ত কোনো আসামীকে গ্রেফতার করা হয়নি। এ ব্যাপারে মামলার বাদী নিরাপত্তাহীনতার কারণে ১০৭ ধারায় একটি মামলা দায়ের করেছেন। আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদেরকে গ্রেফতার না করায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com