রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

জেলা কমিউনিটি পুলিশিং সমাবেশ সফল করতে নবীগঞ্জ প্রস্তুতি সভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭
  • ৬০০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আগামী ২ ডিসেম্বর হবিগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং মহাসমাবেশ সফল করা লক্ষ্যে নবীগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে গতকাল নবীগঞ্জ থানা কমপ্লেক্স মিলানায়তনে এক প্রস্তুতি সভা অনুষ্টিত হয়। নবীগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, ওসি আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, প্যানেল মেয়র এটিএম সালাম, ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুছা, কালিয়ারভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এমদাদুল হক চৌধুরী, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, মাহবুবুল আলম সুমন, শৈলেন চন্দ্র দাশ, আশীষ তালুকদার, কাউন্সিলর জাকির আহমদ, উজ্বল সরদার, ইকবাল হোসেন বেলাল, সুজন মিয়া, ওহি চৌধুরী, মোঃ নুরুজ্জামান, আবুল কাশেম চৌধুরী, আলী হাছান লিটন, দিলশাদ মিয়া প্রমূখ।
সভায় আগামী ২ ডিসেম্বর হবিগঞ্জ নতুন ষ্টেডিয়ামে অনুষ্টিত জেলা কমিউনিটি পুলিশিং মহাসমাবেশ সফল করতে দলমত নির্বিশেষে সকলের অংশগ্রহন ও সহযোগীতা কামনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com