সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষ্যে নবীগঞ্জে ডায়াবেটিক রোগ নির্ণয় ও ফ্রি চিকিৎসা প্রদান

  • আপডেট টাইম বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭
  • ৬২০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বিশ্ব ডায়াবেটিক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে নবীগঞ্জ বাজারের জুয়েল ম্যানশনের সামনে ডায়াবেটিক রোগ নির্ণয় ও ফ্রি চিকিৎসার আয়োজন করা হয়। সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল বারী আউয়াল এর সভাপত্বিতে নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ বাজারে জুয়েল ম্যানশনের সামনে ফ্রি মেডিকেল ক্যাম্পে ডায়াবেটিক রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা কার্যক্রম উদ্ধোধন করেন সমিতির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান, ডায়াবেটিক রোগ বিশেষজ্ঞ ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। এতে সহশ্রাধীক ডায়াবেটিক রোগীর সেবা প্রদান করা হয়। ডায়াবেটিক রোগীদের সেবা প্রদান করেন হবিগঞ্জ ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ ওয়াহিদুল ইসলাম ও ডাঃ সুদীপ রায়। মেডিকেল ক্যাম্পে অংশগ্রহন করেন হবিগঞ্জ ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের হেলথ এডুকেটর সামছুল ইসলাম, অফিস সেক্রেটারী ফজলুল করিম, ল্যাব টেকনোলজিষ্ট উত্তম কুমার, মোশাহিদ মিয়া ও আব্দুল্লাহ মিন্টু প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com