রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

বহুলা গ্রামের নির্বাচনী সভায় বক্তারা সৈয়দ আহমুদুল হককে ভোট আমানত দেয়ার দৃঢ় প্রত্যয়

  • আপডেট টাইম রবিবার, ২ মার্চ, ২০১৪
  • ৪৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সৈয়দ আহমুদুল হকের সমর্থনে গতকাল বিকেল বহুলা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নির্বাচনী সভা অনুষ্টিত হয়েছে। সাবেক এমপি চৌধুরী আব্দুল হাইয়ের সভাপতিত্বে ও শাহ মতিউর রহমানের পরিচালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন-চেয়ারম্যান প্রার্থী সৈয়দ আহমুদুল হক, এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান, আবু তাহের তালুকদার, গোপায়া ইউপির সাবেক চেয়ারম্যান  মজনু, মাওলানা আতাউর রহমান, সরদার এমএ মন্নান, ছুরাব হোসেন, মকসুদ মিয়া, বদরুল ইসলাম চৌধুরী, তাজুল ইসলাম, মেম্বার মানিক মিয়া, শাহ আব্দুল কাউয়ুম, গনি মিয়া, সরদার হাজী রফিক মিয়া, সরদার আছিম উল্লা, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, আলফু মিয়া, সরদার আব্দুল হাই, আলী হায়দার, সরদার আলহাজ্ব রহমত আলী, সাবেক মেম্বার দুলাল মিয়া, সরদার আব্দুল জলিল, সরদার আব্দুল মন্নান, রইছ আলী, মালেক মেম্বার প্রমূখ। সভায় সভাপতি চৌধুরী আব্দুল হাই বলেন-ভোট আমাদের পবিত্র আমানত। অতীতে আমাদের আমানত ভাল মানুষ হিসেবে সৈয়দ আহমুদুল হককে ভোট দিয়েছে। তিনি আমাদের আমানত খেয়ানত করেননি। ভবিষ্যতেও আমাদের আমানত সৈয়দ আহমুদুল হককে দেব। তিনি তা খেয়ানত করবেন না। উপস্থিত জনতা একবাক্যে সৈয়দ আহমুদুল হকের পক্ষে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com