বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জে কমিউনিটি পুলিশিং এর আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ অক্টোবর, ২০১৭
  • ৫৯৩ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভা কার্যালয়ে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ, পৌর পরিষদের সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও কমিউনিটি পুলিশিং এর সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আগামী ২৮ অক্টোবর কমিউনিটি পুলিশিং দিবস সফল  করার লক্ষে গতকাল বৃহস্পতিবার এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শায়েস্তাগঞ্জ পৌরসভায় পৌর মেয়র মোঃ ছালেক মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ নাজিম উদ্দিন, প্যানেল মেয়র মাসুদ উজ্জামান মাসুক, কাউন্সিলর জালাল উদ্দিন মোহন, মোঃ গফুর মিয়া, সাইদুর রহমান, আব্দুল জলিল, খায়রুল আলম, শিউলি বেগম, তহুরা খাতুন লাইজু, আছমা আব্দুল্লাহ, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ আব্দুর রকিব, সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ, সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক জালাল উদ্দিন রুমি, মুক্তিযোদ্ধা আব্দুল আলী, সিতার আহমেদ, শংকর রায়, শিপন মিয়া, তৈয়ব আলী, সেলিম আহমেদ, শায়েস্তাগঞ্জ থানার এসআই জাকির হোসেন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com