শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

কমিউনিটি পুলিশিং ডে পালন করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭
  • ৫৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশের ন্যায় হবিগঞ্জে ২৮ অক্টোবর কমিউনিটি পুলিশিং ডে সফলভাবে পালন করার লক্ষ্যে পুলিশ সুপারের কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৩টায় পুলিশ সুপারের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার ও কমিউনিটি পুলিশিং এর প্রধান সমন্নয়ক আ স ম সামছুর রহমান ভূইয়া।
এতে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন্নবী, সহকারী পুলিশ সুপার শৈলেন চাকমা, জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং সমন্নয়ক সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক, মাধবপুর পুলিশিং সমন্নয়ক মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তাদির হোসেন, চুনারুঘাট পুলিশিং সমন্নয়ক চুনারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমিরুজ্জামান, বাহুবল পুলিশিং সমন্নয়ক বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুক আলী সদর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ইকবাল হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক আকরাম আলী, হবিগঞ্জ পৌর কমিউনিটি পুলিশিং এর সভাপতি হিরাজ মিয়া, সাধারান সম্পাদক রাসেল চৌধুরী। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, পরিবহন কমিউনিটি পুলিশিং সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, চেম্বার পরিচালক ফজলে রাব্বি রাসেল, রেড ক্রিসেন্ট যুব ইউনিটের সাধারন সম্পাদক পংকজ দাশসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com