শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

কাগাপাশা ইউনিয়ন কৃষকলীগের সম্মেলনে আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীকে বিজয়ী করতে প্রস্তুতি নেয়ার আহ্বান

  • আপডেট টাইম সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭
  • ৫৬৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচঙ্গ উপজেলার ৬নং কাগাপাশা ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল চমকপুর বাজারে ইউনিয়ন কৃষকলীগ সভাপতি আজিজুল হাকিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন, বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থী হবিগঞ্জ জেলা কৃষকলীগের সভাপতি, জেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির রেজা। প্রধান অতিথি বানিয়াচঙ্গ উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমির হোসেন মাস্টার।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আহাম্মদ হোসেন লস্কর, জেলা কৃষকলীগ নেতা শাহজাহান চৌধুরী সেজু, শেখ মোঃ আজমান মিয়া। প্রধান বক্তা ছিলেন বানিয়াচঙ্গ উপজেলা কৃষকলীগ সভাপতি রুহুল কিবরিয়া বুলবুল।
বিশেষ বক্তা ছিলেন, সাধারণ সম্পাদক সামছুল হক ঠাকুর। সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুলতান মিয়া, রুহুল আমীন, নীলেশ চন্দ্র দাশ, ছাত্রলীগ নেতা আজমান মিয়া, ফুল মিয়া, শামীম আহমেদ, অর্জুন দাশ, পলাশী বেগম, যোবায়ের মিয়া প্রমূখ। সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুস সামাদ। গীতাপাঠ করেন নিকেশ দাশ প্রমূখ। সম্মেলনে বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং আগামী নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীকে নির্বাচিত করতে সকলকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। সম্মেলন শেষে আজিজুল হাকিম সভাপতি, সুহেল মিয়া সাধারণ সম্পাদক ও যশুদা চৌধুরী সিনিয়র সহ-সভাপতি, ফুল মিয়া সহ-সভাপতি, শামীম মিয়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও যোবায়ের আহমেদ, অর্জুন দাশ ও জাবেদ মিয়াকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে কাগাপাশা ইউনিয়ন কৃষকলীগের কমিটি গঠন করা হয় এবং আগামী ১৫দিনের ভিতরে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com