শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে হবিগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭
  • ৮৪২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) চেয়ারপার্সন, তিন তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মুক্তিকামী নেত্রী, মা মাটিও মানুষের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে স্বৈরাচারি সরকারের মিথ্যা বানোয়াট মামলায় গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে সাবেক কেন্দ্রীয় যুবদলের নির্বাহী সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি মহিবুল ইসলাম শাহিনের নেতৃত্বে হবিগঞ্জ জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মোঃ মহিবুল ইসলাম শাহীন, আব্দুল আহাদ, গাজী আফজাল, মঈন উদ্দিন শাহীন, আফরোজ আহমেদ, কাজী শামছুল হক শিমুল, ফরিদুজ্জামান রনি, ফারুক আহমেদ, সালা উদ্দিন টিটু, টিপু আহমেদ, দেলুয়ার হোসেন, নজরুল ইসলাম, দুলাল আহমেদ, নিজাম উদ্দিন শামীম, দিন ইসলাম, শাহ আলম, সোহেল মিয়া, সেলিম মিয়া, শুয়েব রহমান, কাউচার আহমেদ আনছারী, নুর এ আলম লিটন, আলী হোসেন তালুকদার, আহমেদ টিটু, শাহান, আবুল, কাদির, মামুন, এমরান প্রমুখ।
সংক্ষিপ্ত বক্তব্যে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য মহিবুল ইসলাম শাহীন বলেন, এই সরকারের দেউলিয়া হয়ে বেসামাল হয়ে পড়েছে এ কারনে তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারী করেছে। সরকার উচ্চ আদালতকে বিতর্কিত করছে। দেশের প্রধান বিচারপতিকে জোর করে ছুটিতে পাঠিয়েছে। আর এসকল ইস্যু থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নেয়ার জন্য চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে। তাই অবিলম্বে দেশনেত্রীর নামে সকল সাজানো মামলা প্রত্যাহার করতে হবে। ইনশাল্লাহ জনরোষে এ সরকারের পতন ঘটবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com