রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

উমেদনগরে মাওঃ মহিউদ্দিন আহমদের বাড়িঘরে হামলা ও ভাংচুর লুটপাট

  • আপডেট টাইম শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭
  • ৫৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগরে মাওলানা মহিউদ্দিন আহমদের বাড়িঘরে হামলা ও ভাংচুর করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় মহিউদ্দিন আহমদের ছেলে কুতুব উদ্দিন আহমদ সেলিম বাদী হয়ে ৪ জনকে আসামী করে হবিগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। আসামীরা হলেন- উমেদনগর (আলগাবাড়ির) মৃত ইউনূছ মিয়ার পুত্র আল-আমিন, পিটিআই রোডের ফুল মিয়ার পুত্র মেহেদী হাসান, হবিগঞ্জ সদর উপজেলার চানপুর গ্রামের তাহির উদ্দিন ও তার স্ত্রী শাহানা বেগম।
মামলার বিবরণে জানা যায়, আসামী তাহির উদ্দিনের সাথে বাদীর পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য চলছে। এর জের ধরে তাহির উদ্দিন তার সহযোগী আল-আমিন ও মেহেদী হাসানকে সাথে নিয়ে তার বসতবাড়িতে হামলা চালায় এবং ব্যাপক ভাংচুর করে। এ সময় বাদীর অসুস্থ পিতা মাওলানা মহিউদ্দিন আহমদকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং কিল ঘুষি মেরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। পরবর্তীতে বাদীকে চৌধুরী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে পেয়ে তার উপর অতর্কিত হামলা চালায় তাহির উদ্দিন, আল-আমিন ও মেহেদী হাসান। এ সময় আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে রাত ৯টার দিকে বাদীর বাড়িতে আবারও তাহির উদ্দিন তার স্ত্রীসহ অন্য আসামীদের নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তাহির উদ্দিনের স্ত্রী বাদীর মায়ের উপর আক্রমণ করে। অন্য আসামীরা তাদের ঘরের আসবাবপত্র শোকেসের গ্লাস, কাঠের ওয়াড্রপ, বসতঘরের টিনের বেড়া দা-রামদা দিয়ে কুপিয়ে ভাংচুর, লুটপাট ও তান্ডব চালিয়ে অনুমান ২০ হাজার টাকার ক্ষতিসাধন করে। ঘরের শোকেসের গ্লাস ভেঙ্গে শোকেসে রক্ষিত নগদ ১০ হাজার নিয়ে যায়। বিষয়টি প্রথমে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশকে অবগত করলে এসআই পার্থ রঞ্জন চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে বাদী স্থানীয় মুরুব্বীয়ানদের অবগত করে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com