শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

রোটারি ক্লাব অব নবীগঞ্জের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়াটার পিউরিফিকেশন প্লান্টের উদ্বোধন

  • আপডেট টাইম শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭
  • ৫৮৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২ এর গভর্ণর রোটারিয়ান প্রঃ ডঃ এম তৈয়ব চৌধুরী (এম.পি.এইচ.এফ.বি.পি.এইচ.এস), রোটারি ক্লাব অব নবীগঞ্জ এর স্থায়ী প্রজেক্ট ওয়াটার পিউরিফিকেশন প্লান্টের শুভ উদ্বোধন করেন। এতে অন্যান্যদের মধ্যে নবীগঞ্জ পৌরসভার মেয়র রোটারিয়ান আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, এডিশনাল ডিস্ট্রিক্ট সেক্রেটারি রোটারিয়ান পি পি আজিজুল হক (আর.এফ.এস.এম), এসিস্ট্যান্ট গভর্ণর রোটারিয়ান পি.পি অভিনাশ তাপস আচার্য্য (আর.এফ.এস.এম), ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান ডাঃ সফিকুর রহমান, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান ডাঃ ননী গোপাল নাথ, প্রেসিডেন্ট নমিনি রোটারিয়ান ডাঃ রথিন্দ্র চন্দ্র দেব, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম, রোটারিয়ান রঙ্গ লাল রায়, কাঞ্চন বনিক, পিযূষ কান্তি পুরকায়স্থ, অজিত রায় প্রমুখ উপস্থিত ছিলেন। উক্ত স্থায়ী প্রজেক্ট এর চেয়ারম্যান কমিউনিটি সার্ভিস ডাইরেক্টর রোটারিয়ান বিকাশ চন্দ্র রায় উপস্থিত সকলকে জানান, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন যাবত খাবার পানির উৎস হচ্ছে হাসপাতাল সংলগ্ন দীঘি। এখন থেকে স্থাপিত এই প্লান্ট থেকে প্রতি বছর হাসপাতালে সেবা নিতে আসা লক্ষাধিক লোক বিশুদ্ধ খাবার পানি পাবেন। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম এ জন্য রোটারি ক্লাব অব নবীগঞ্জকে আন্তরিক ধন্যবাদ জানান। উদ্বোধনী অনুষ্ঠানটি পরিকল্পনা, সঞ্চালনা, সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন, রোটারিয়ান ডাঃ সাইফুর রহমান সাগর, রোটারিয়ান ডাঃ আল মামুন শাহনেওয়াজ, রোটারিয়ান মোঃ শামসুল হক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com