মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

চুনারুঘাটে বাল্য বিবাহ নিরোধ দিবস পালিত

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭
  • ৬৫০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে বাল্য বিবাহ নিরোধ দিবস উপলক্ষে র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাইজার মোহাম্মদ ফারাবী’র সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মাহালদার, সহকারী কমিশনার ভূমি তাহমিনা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুল হক, সমাজ সেবা কর্মকর্তা বারীন্দ্র চন্দ্র রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাসুদুল ইসলাম, সমবায় কর্মকর্তা এহশানুল হক, ক্রিয়াবিদ শফিউল আলম সাফী, পৌর কাউন্সিলর ফেরদৌস বকুল, সাহেনা বেগম, মহিলা বিষয়ক ও অধিদপ্তরের নিবন্ধনকৃত সমিতির উপদেষ্টা মশিউর রহমান ফয়সল চৌধুরী, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বাল্য বিবাহ রোধকল্পে সকলকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com