বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের স্থান পুনর্র্নিধারণের দাবী বানিয়াচংয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাহুবলে অবৈধভাবে বালু উত্তোলন গ্রেপ্তার ১ ॥ ৩ লাখ টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠন এডভোকেট গুলজার খান সদস্য সচিব এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক ৫০০ কোটি টাকার ফান্ড ॥ তরুণ উদ্যোক্তাদের সুখবর দিলেন অর্থমন্ত্রী মাধবপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মানুষের স্বনির্ভরতার স্বপ্নের নাম সৈয়দ শাফকাত আহমেদ বানিয়াচঙ্গে দায়িত্ব পালন নিয়ে চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের দ্বন্দ্ব দু’পক্ষের সংঘর্ষে আহত শতাধিক জেনেভায় ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক

ইউজিপ-৩ প্রকল্পের আওতায় জেন্ডার এ্যাকশন প্ল্যান বাস্তবায়নে উঠান বৈঠক

  • আপডেট টাইম সোমবার, ৯ অক্টোবর, ২০১৭
  • ৪৮০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডে অনুষ্ঠিত হয়েছে জনসচেতনতামুলক উঠান বৈঠক। রবিবার বিকেলে গোসাইপুর এলাকায় কাউন্সিলর শেখ নুর হোসেনের বাসভবন প্রাঙ্গনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ পৌরসভায় বাস্তবায়নাধীন তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্পের আওতায় জেন্ডার এ্যাকশন প্ল্যান বাস্তবায়নের লক্ষ্যে নিয়মিত কর্মসূচীর ধারাবাহিকতায় আয়োজিত হয় এ বৈঠক। বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর খালেদা জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর শেখ নূর হোসেন। উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর অবনী কুমার দাসসহ হবিগঞ্জ পৌরসভা তথা ইউজিআইআই প্রকল্পের কর্মকর্তাবৃন্দ।
বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আলহাজ্ব জি কে গউছ স্থানীয় সরকার কর্মকান্ডে নারীদের ব্যাপক অংশ গ্রহনের ব্যাপারে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, হবিগঞ্জ পৌরসভা স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনকল্যাণমুলক কর্মসূচী পরিচালনা করে আসছে। মেয়র হবিগঞ্জ পৌরসভার সেবামুলক কর্মকান্ডের ব্যাপারে নাগরিকবৃন্দের সচেতনতা সৃষ্টিতে সবাইকে কাজ করা আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com