শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

হবিগঞ্জ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের স্থান পুনর্র্নিধারণের দাবী

  • আপডেট টাইম বুধবার, ১০ জুন, ২০২৬
  • ২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার জন্য পূর্বে নির্ধারিত স্থান পরিবর্তন করে নতুন স্থানে প্রশাসনিক অনুমোদন প্রদানের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন এমপি’র নিকট ডিও প্রদান করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ জি কে গউছ।
গতকাল মঙ্গলবার (৯ জুন) প্রেরিত ডিও-তে তিনি উল্লেখ করেন, ২০১৭-১৮ শিক্ষাবর্ষে হবিগঞ্জ মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম শুরু হলেও প্রতিষ্ঠার এক দশকের বেশি সময় পরও কলেজটির নিজস্ব ক্যাম্পাস ও অবকাঠামো নির্মাণ করা হয়নি। বর্তমানে হবিগঞ্জ সদর হাসপাতালের ভবনে সীমিত পরিসরে কলেজটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।
পত্রে তিনি দাবি করেন, ২০১৫ সালে তৎকালীন সরকারের সময়ে জনস্বার্থ উপেক্ষা করে রাজনৈতিক বিবেচনায় একটি অনুপযুক্ত স্থান মেডিকেল কলেজের জন্য নির্বাচন করা হয়। নির্বাচিত জমিটি সমতল ভূমি থেকে প্রায় ২০ ফুট নিচু এবং বছরের কয়েক মাস পানির নিচে নিমজ্জিত থাকে। ফলে সেখানে স্থাপনা নির্মাণের জন্য ব্যাপক মাটি ভরাট ও পাইলিংয়ের প্রয়োজন হবে, যা প্রকল্প ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। এছাড়া ওই স্থান দিয়ে প্রবাহিত শহরের প্রধান পানি নিষ্কাশন খালের প্রবাহ বাধাগ্রস্থ হয়ে জলাবদ্ধতার ঝুঁকি তৈরি হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
চিঠিতে আরও বলা হয়, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর গত ২৬ এপ্রিল জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এক সভায় হবিগঞ্জ জেলার অন্যান্য সংসদ সদস্য, হবিগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ, জেলা প্রশাসক এবং জেলার শিক্ষানুরাগী ব্যক্তিদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে পূর্বে নির্ধারিত স্থান পরিবর্তন করে হবিগঞ্জ সদর উপজেলার ৬৫ নম্বর জেএলভুক্ত নুরপুর উত্তর ও ৬৭ নম্বর জেএলভুক্ত চতুল মৌজায় মোট ৩০ একর জমিতে মেডিকেল কলেজ স্থাপনের প্রস্থাব গৃহীত হয়। প্রস্থাবিত জমির মধ্যে ২ দশমিক ৩৬ একর সরকারি খাস জমি এবং ২৭ দশমিক ৬৪ একর ব্যক্তিমালিকানাধীন জমি রয়েছে। এ বিষয়ে হবিগঞ্জ মেডিকেল কলেজের অধ্যরে প্রস্থাব জেলা প্রশাসকের মাধ্যমে ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। হুইপ আলহাজ্ব জি কে গউছ এমপি তার আবেদনে জনস্বার্থ বিবেচনায় নতুন স্থানে হবিগঞ্জ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের প্রশাসনিক অনুমোদন দ্রুত প্রদানের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com