বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের স্থান পুনর্র্নিধারণের দাবী বানিয়াচংয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাহুবলে অবৈধভাবে বালু উত্তোলন গ্রেপ্তার ১ ॥ ৩ লাখ টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠন এডভোকেট গুলজার খান সদস্য সচিব এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক ৫০০ কোটি টাকার ফান্ড ॥ তরুণ উদ্যোক্তাদের সুখবর দিলেন অর্থমন্ত্রী মাধবপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মানুষের স্বনির্ভরতার স্বপ্নের নাম সৈয়দ শাফকাত আহমেদ বানিয়াচঙ্গে দায়িত্ব পালন নিয়ে চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের দ্বন্দ্ব দু’পক্ষের সংঘর্ষে আহত শতাধিক জেনেভায় ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক

বাহুবলে অবৈধভাবে বালু উত্তোলন গ্রেপ্তার ১ ॥ ৩ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১ বা পড়া হয়েছে

হাবিবুর রহমান নোমান, বাহুবল থেকে ॥ বাহুবল উপজেলায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে প্রশাসনের জোরালো অভিযানে মোঃ তাউস মিয়া (পিতা-জিতু মিয়া, গ্রাম-ইসাকপুর) কে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে তার নেতৃত্বে উত্তোলন ও পরিবহন করা দুই গাড়ি সিলিকা বালু জব্দ করা হয়েছে। দীর্ঘদিন ধরে চলে আসা অবৈধ বালু বাণিজ্যের বিরুদ্ধে এ অভিযান এলাকাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত সোমবার (৮ জুন) দিবাগত রাত গভীর সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়ের নেতৃত্বে একটি দুঃসাহসী অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ধরা পড়ে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের একটি চক্র। এ সময় তাউস মিয়ার নেতৃত্বে উত্তোলিত ও পরিবহনাধীন সিলিকা বালুবাহী দুটি গাড়ি জব্দ করা হয়। পরবর্তীতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। প্রশাসনের এ তাৎক্ষণিক পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরে এলেও স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে এ অবৈধ বালু উত্তোলন কার্যক্রম চলছিল।
অনুসন্ধানে জানা যায়, মোঃ তাউস মিয়া দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িত।
স্থানীয়দের অভিযোগ, তিনি ‘মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক’ পরিচয় ব্যবহার করে প্রভাব খাটিয়ে এ কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
স্থানীয়দের অভিযোগ, একটি চক্র দিনের বেলায় ড্রেজার বসিয়ে বালু উত্তোলন এবং রাতের আঁধারে ট্রাক্টর ও অন্যান্য যানবাহনের মাধ্যমে তা বিভিন্ন স্থানে পাচার করে আসছিল। এতে একদিকে যেমন সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে। ইতোমধ্যে বালু উত্তোলনের কারণে আশপাশের বসতভিটা ভাঙনের ঝুঁকিতে রয়েছে বলেও জানান তারা।
সচেতন মহলের মতে, এমন অভিযান নিয়মিত ও কঠোরভাবে পরিচালিত না হলে অবৈধ বালু উত্তোলন পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। তারা অবিলম্বে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং স্থায়ীভাবে এ সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি জানান।
এ বিষয়ে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, “অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই এসব কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না।”
প্রশাসনের এ পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে স্থানীয়রা আশা প্রকাশ করেন, ধারাবাহিক অভিযানের মাধ্যমে বাহুবলে অবৈধ সিলিকা বালু উত্তোলনের এ দৌরাত্ম্য দ্রুতই নিয়ন্ত্রণে আসবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com