প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৯ জুন) বেলা ১১টায় দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে সহযোগিতা এ প্রতিযোগিতার আয়োজন করে মাধবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
বিতর্ক প্রতিযোগিতার বিষয়বস্তু ঠিক করা হয় মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে। বিষয়টির পক্ষে-বিপক্ষে অংশ নেয় উপজেলার ৭টি স্কুল। বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে চ্যাম্পিয়ন হয়েছে প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয় ও রানার্সআপ হয়েছে আন্দিউড়া উম্মাতুন্নেসা উচ্চ বিদ্যালয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাইফুল হক মির্জার সভাপতিত্বে ও সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজ সহকারী অধ্যাপক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সহ-সভাপতি মঈন উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন দুর্নীতি দমন কমিশনের হবিগঞ্জ জেলা উপ-সহকারী পরিচালক মোঃ কামরুজ্জামান, বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইমরুল হাসান জাহাঙ্গীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম, এসআই প্রদীপ, সাংবাদিক আলাউদ্দিন আল রনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটি উপজেলার সাধারণ সম্পাদক সার্জেন্ট (অবঃ) আব্দুল কুদ্দুস মিয়া, সহ-সভাপতি দুলাল মোদক, সাংবাদিক তোফাজ্জল হোসেন চৌধুরী, আলমগীর কবির,সাবানা চৌধুরী, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ সহ প্রমুখ।
বিচারকমণ্ডলী হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি সাইফুল হক মির্জা। অনুষ্ঠান শেষে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।