রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

প্রখ্যাত শ্রমিক নেতা জসিম উদ্দিন মন্ডলের মৃত্যুতে বাম সংগঠনসহ বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭
  • ৪৯৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আজীবন সংগ্রামী, আপোষহীন শ্রমিক নেতা, মেহনতী মানুষের বন্ধু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির অন্যতম উপদেষ্টা কমরেড জসিম উদ্দিন মন্ডল গতকাল ২রা অক্টোবর সোমবার সকাল ৬ টায় ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ……….. রাজেউন)। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৮৯ বৎসর। তিনি পরিবার, পরিজন ছাড়াও সারাদেশে অসংখ্য আদর্শিক ভক্ত ও সহযোদ্ধা রেখে গেছেন। বিপ্লবী এই নেতার মৃত্যুতে বাংলাদেশে কমিউনিস্ট পার্টি সিপিবি হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি কমরেড হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক পীযুষ চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক হীরেন্দ্র দত্ত, জেলা বাসদ সমন্বয়ক এডভোকেট জুনায়েদ আহমেদ, জেলা জাসদ সভাপতি এডভোকেট তাজউদ্দিন আহমেদ সুফি, সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, তেল-গ্যাস-বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির আহবায়ক শাহ মাহবুবুর রহমান, সদস্য সচিব নূরুল হুদা চৌধুরী শিবলী, এডভোকেট কামরুল ইসলাম, কনফেডারেশন অব ল-ইয়ার্স অব এশিয়া এন্ড দি ফ্যাসিফিক রিজিয়ন এর এক্সিকিউটিভ মেম্বার এডভোকেট মুরলী ধর দাশ, গণতান্ত্রিক আইনজীবী সমিতি হবিগঞ্জ জেলা শাখার আহবায়ক এডভোকেট রনধীর দাশ, গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক হুমায়ুন খান, সিপিবি জেলা কমিটির সদস্য আব্দুর রশিদ, মোহাম্মদ আলী, আজমান আহমেদ, মুজিবুর রহমান, ইমদাদুল হোসেন খান, জেলা উদীচী সহ-সভাপতি আজিজুর রহমান কাউছার, কমরেড বরুণ রায় স্মৃতি সংসদ হবিগঞ্জের আহবায়ক শ্রীমন্ত রায়, বাসদ (মার্কসবাদী) জেলা কমিটির নেতা মোঃ শফিকুল ইসলাম গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান। উল্লেখিত নেতৃবৃন্দ বলেন, উপমহাদেশের নিবেদিত, ত্যাগী, এই শ্রমিক নেতার মৃত্যুতে বাংলাদেশ তথা উপমহাদেশের শ্রমজীবী মানুষ তার অধিকার আদায়ের আন্দোলনের একজন প্রকৃত বন্ধুকে হারাল। সহসা এই শূন্যতা পূরণ হওয়ার নয়। লাল সালাম কমরেড।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com