বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫ শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে এমপি সৈয়দ ফয়সল ॥ কাউকে মিথ্যা মামলায় হয়রানি করা হবে না তবে কেউ অন্যায় করলে কঠোর হাতে দমন করা হবে হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের প্রস্তুতি কাজ পরিদর্শন করেছেন পৌরসভার প্রশাসক দরিদ্রদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেছে আলহাজ্ব গোলাম আহমদ ফাউন্ডেশন আবারো আলোচনায় কিশোর গ্যাং শহরে বিভিন্ন অফিস এলাকায় উৎপাত শায়েস্তাগঞ্জে চাঁদাবাজির ঘটনায় মামলা ॥ দুই যুবক কারাগারে নবীগঞ্জে তালুকদার ফাউন্ডেশনের সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি বৃদ্ধা শাশুড়ী শায়েস্তাগঞ্জে গাড়ি আটকে চাঁদাবাজি সেনাবাহিনীর অভিযানে আফিল আটক

বাহুবলে জেলা প্রশাসক মনীষ চাকমা ॥ আমাদের সন্তানদের স্বার্থে শিক্ষার মান নিশ্চিত করতে হবে

  • আপডেট টাইম বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭
  • ৭৭৫ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ জেলা প্রশাসক মনিষ চাকমা বলেছেন, সাম্প্রতিক সময়ে দেশে সংঘটিত জঙ্গী হামলাগুলোর সাথে জড়িত অধিকাংশই ইংলিশ মিডিয়ামের ছাত্র। ইংলিশ মিডিয়ামে পড়ুয়ারা কেন এ পথে নামল তা ভাবতে হবে। এবং বুঝতে হবে তারা যে শিক্ষা নিয়েছে তা মান সম্মত শিক্ষা নয়। আমাদের সন্তানদের স্বার্থে শিক্ষার মান নিশ্চিত করতে হবে। এজন্য শিক্ষার মান উন্নয়নের সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, বাল্য বিয়ে আমাদের সামাজিক অগ্রগতিতে একটি বড় বাঁধা। একটি মেয়ে শারীরিক ভাবে পরিপূর্ণ হওয়ার আগে বিয়ে হলে তাঁর মাঝে শারীরিক নানা সমস্যা দেখা দেয়। এক সময় এ সমস্যাগুলো পরিবারিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। তিনি গতকাল মঙ্গলবার দুপুরে বাহুবল সদর ইউপি কার্যালয়ে মতবিনিয়ম সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
জঙ্গিবাদ দমন, মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন ও যৌতুক নিরোধ এবং মান সম্মত শিক্ষা শীর্ষক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাহুবল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জসীম উদ্দিন, জেলা পরিষদ সদস্য আলাউর রহমান সাহেদ প্রমুখ। সভায় বক্তব্য রাখেন বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল আলম ও আব্দুল আওয়াল তহবিলদার প্রমুখ। সভায় সদর ইউনিয়ন পরিষদের সকল সদস্য, ইউপি সচিব, প্রশাসনের কর্মকর্তা ও গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com