সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

আউশকান্দি বাজারে গভীর নলকুপ স্থাপন কাজের উদ্বোধন করলেন আলমগীর চৌধুরী

  • আপডেট টাইম রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫৮১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ জনসাধারনের সুবিধার্থে আউশকান্দি হীরাগঞ্জ বাজারে একটি ডিপ টিউবওয়েল স্থাপন কাজের উদ্বোধন করেছেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর হোসেন চৌধুরী। গতকাল শনিবার বিকাল ৫টায় এর স্থাপন কাজের উদ্বোধন করা হয়। নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আউশকান্দি-হীরাগঞ্জ বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের সুবিধার্থে মাছ বাজারে এই ডিপ টিউবওয়েলটি স্থাপন করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন, আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মুহিবুর রহমান হারুন, দৈনিক সমকাল প্রতিনিধি এম এ আহমদ আজাদ, আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মুরশেদ আহমদ, সাধারণ সম্পাদক জাহান চৌধুরী, কোষাধ্যক্ষ আব্দুর নুর, এলাকার মুরুব্বি হাজী সাহানুর আলম, সিরাজ মিয়া, যুবলীগ নেতা হাজী আব্দুল হামিদ নিকছন, আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন, ইউপি সদস্য খালেদ আহমদ জজ, আব্দুল মুকিত প্রমুখ।
পরে মাছ বাজার পরিদর্শনে গেলে ব্যবসায়ীদের দাবীর প্রেক্ষিতে একটি টিন সেড নির্মাণের জন্য ১লাখ ৫০হাজার ও বাজার মসজিদ মেরামতের জন্য ২০হাজার টাকা ও একটি সৌর বিদ্যুৎ প্রদানের আশ্বাস দেন উপজেলা চেয়ারম্যান।
এ সময় আউশকান্দি ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুনও মাছ বাজারের টিন সেডের জন্য আরো ১লাখ টাকা প্রদানের আশ্বাস দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com