বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা হিন্দু মহাজোটের সভা

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬১৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে শ্রীশ্রী মহাদেব ও শনি মন্দিরে গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সকলকে অগ্রীম শারদীয় শুভেচ্ছা জানানো হয়। সভায় বক্তাগণ বলেন, হিন্দু মহাজোট আশা করে যে, শান্তিপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবারের শারদীয় দুর্গোৎসব পালিত হবে। জেলা এবং পুলিশ প্রশাসনের নজরদারিতে সারা জেলায় শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হবে বলে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন। সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার আহ্বায়ক  এডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন। সভা পরিচালনা করেন দিলীপ আচার্য্য। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব সুনীল চন্দ্র দাশ। এছাড়া অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, জেলা যুগ্ম আহ্বায়ক সুজিত বণিক, পৌর মহাজোটের সাধারণ সম্পাদক এডভোকেট অর্জুন রায়, জেলা যুব মহাজোটের আহ্বায়ক প্রদীপ দাস সাগর এবং সদস্য সচিব দিবাকর দাশ, পৌর যুব মহাজোটের সভাপতি গোপাল দাশ, জেলা ছাত্র মহাজোটের সভাপতি বিভাকর রায়, সাধারণ সম্পাদক মৃদুল গোপ, পৌর ছাত্র মহাজোটের ভারপ্রাপ্ত সভাপতি সানি রায়, পৌর মহাজোটের সাধারণ সম্পাদক উজ্জ্বল দাশ, দীপ্ত দাশ প্রমুখ। এছাড়াও ওয়ার্ড কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
উক্ত সভায় সাম্প্রতিক মিয়ানমারের রোহিঙ্গাদের উপর বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদ এবং মায়ানমার সরকারের প্রতি তীব্র নিন্দা ও ক্ষোভ জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com