স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভার মহলুুল সুনাম এলাকায় দুঃসাহসিক চুরি হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনে দুপুরে চোরের দল তাহের মাষ্টারের ভাড়াটিয়া রেল কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শিশু আক্তারের বাসার গ্রিল ও দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে ৪ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান মালামাল নিয়ে যায়। যা সিসি ফুটেজে সনাক্ত রয়েছে। এরকম চুরির ঘটনায় এলাকায় আতংক দেখা দিয়েছে। খবর পেয়ে সাবেক কাউন্সিলর বিএনপি নেতা আব্দুল জলিল ও হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছেন। আব্দুল জলিল জানান, দিনে দুপুরে এমন চুরির ঘটনায় তাদের মাঝে আতংক দেখা দিয়েছে। এসব দমন না হলে কেউ শান্তিতে থাকতে পারবনা। ওসি দিলীপ কান্ত নাথ জানান, সিসি ফুটেজ দেখে চোরকে সনাক্ত করে ব্যবস্থা নেয়া হবে।