রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

চুনারুঘাটে দুর্গাপুর বাজারে এক রাতে ৪ দোকানে চুরি

  • আপডেট টাইম বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫০৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের দুর্গাপুর বাজারের এক রাতে চার চোকানে চুরি সংঘটিত হয়েছে। রোববার রাতে উপজেলার দুর্গাপুর বাজারে এ চুরি সংঘটিত হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, দুর্গাপুর বাজারের ব্যবসায়ীরা প্রতিদিনের ন্যায় বেচাকেনা করে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। রাতের কোন এক সময় চোরেরা চারটি দোকানে হানা দেয়। দোকানগুলো হল, একতা ভেরাইটিজ, প্রদীপ ভেরাইটিজ, হাজী আল তাউফিক ও একটি ধানের দোকানে প্রবেশ করে টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। এ সময় চোরেরা একতা ভেরাইটিজের দোকানের বেন্টিলেট ভেঙ্গে প্রবেশ করে দোকানে থাকা প্রায় ৭ লক্ষাধিক টাকার সমপরিমান ইউরো ডলার এবং নগন ৩০ হাজার টাকা লুটে নিয়ে যায়। সকালে দোকানে এসে এ সব কর্মকান্ড দেখতে পেয়ে দোকানের মালিকবৃন্দরা চুনারুঘাট থানায় খবর দেন।
খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই আব্দুল মুকিত চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে গতকাল সোমবার সন্ধ্যায় বাজারে ব্যবসায়ীরা এক জরুরী বৈঠক করেন।
এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগ সেক্রেটারী প্রভাষক আব্দুর রউফ জানান, চুরির বিষয়টি নিয়ে বাজারের ব্যবসায়ীদের সাথে বসেছি। প্রকৃত ঘটনা বের করতে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। তিনি আরও জানান, ব্যবসায়ীরা বাজারে ৪জন কর্তব্যরত পাহারাদারদের সন্দেহ করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com