শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জে গলায় ফাঁস লাগিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

  • আপডেট টাইম শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬৫৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লতিবপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আত্মহননকারী প্রবাসী রোকন উদ্দিনের স্ত্রী আবেদুন্নেছো (৪৫)। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাতে।
সূত্রে জানা যায়, আত্মহনকারী মহিলা দীর্ঘদিন ধরে মানসিক চাপে ভোগছিলেন। গত বুধবার রাতে তাদের পরিবারের লোকজন হঠাৎ তাকে তার নিজ কক্ষে তীরের সাথে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ধর্মজিৎ সিনহা জানান, তাদের পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। কোন অভিযোগ না থাকায় পরিবারের লোকজনের কাছ থেকে লিখিত নিয়ে লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com