বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কিত জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৫৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে তথ্য অধিকার আইন, ২০০৯ এর আওতায় জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার শহরের জেলা পরিষদ কমপ্লেক্সে দিনব্যাপী এ সভায় জেলার রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারি-বেসরকারি, শিক্ষা প্রতিষ্ঠানের ৪শ প্রতিনিধি উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ফারুক। বক্তব্য রাখেন তথ্য কমিশনের পরিচালক আব্দুল করিম, জেলা পরিষদের প্রধান নির্বাহী আফতাব আলী, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী। সভায় বক্তারা বলেন, জনগনের ক্ষমতায়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত দেশ গড়তে বিভিন্ন প্রতিষ্ঠানকে অবশ্যই তথ্য প্রদান করতে হবে। তবে তথ্য প্রদানে হয়রানী ও অসদাচারণকারী ব্যক্তির বিরুদ্ধে জরিমানা, বিভাগীয় মামলা এবং কারাদন্ডের বিধানও রয়েছে বলে জানান তারা। সভায় তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ফারুক বলেন, তথ্য অধিকার সম্পর্কে জানতে পারলে ‘প্রজাতন্ত্রের মালিক জনগণ’ এটি প্রতিষ্ঠা পাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com