রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

চুনারুঘাটে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭
  • ৬৩৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইনশৃঙ্খলা কমিটির প্রধান উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র নাজিম উদ্দিন শামছু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার, ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মাষ্টার, নুরুল মোনিম চৌধুরী ফারুক, আলহাজ্ব ফজলুর রহমান তরফদার, মোঃ রমিজ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুস ছামাদ, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য সত্যেন্দ্র চন্দ্র দেব, আব্দুস ছামাদ মাষ্টার, সমকাল প্রতিনিধি মোস্তাক আহমেদ তরফদার মাসুম, সাংবাদিক ইসমাইল হোসেন বাচ্চু, মনিরুজ্জামান তাহের, মহিদ আহমদ চৌধুরী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে সীমান্তে গরু চুরি বন্ধ ও মাদক চোরাচালান রোধ করতে বিজিবিকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। চুনারুঘাট পৌর শহরের যানজট নিরসনে সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com