মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মাধবপুরে ২ মহিলা মাদক ব্যবসায়ীসহ ৩ জন আটক

  • আপডেট টাইম শনিবার, ১৯ আগস্ট, ২০১৭
  • ৬১২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ২ মহিলা মাদক ব্যবসায়ীসহ ৩ জনকে আটক করেছে বিজিবি। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১১০ বোতল ফেন্সিডিল। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ধর্মঘর ইউনিয়নের আহাম্মদপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার সম্ভুপুর গ্রামের আব্দুর রউফের ছেলে রাজু মিয়া (২৫), একই গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী আয়েশা বেগম (২৫) ও ভৈরব উপজেলার কমলপুর গ্রামের কদ্দুছ মিয়া মিয়ার স্ত্রী হালিমা বেগম (৭০)।
বিজিবি-৫৫ ব্যাটালিয়নের লেফট্যানেন্ট কর্ণেল আসাদুজ্জামান চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা আহম্মদপুর গ্রামে অভিযান চালিয়ে মাদক পাচারকারী দলের দুই নারীসহ ৩ জনকে আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশী করে ১১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com