শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

মাদ্রিদে জেলা এসোসিয়েশন স্পেন এর বনভোজন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭
  • ৪৮৪ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ গত মঙ্গলবার হবিগঞ্জ জেলা এসোসিয়েশন এর উদ্যোগে আয়োজন করা হয় এক আনন্দ বনভোজন। সকাল ৭ টায় এমবাখাদোরেস থেকে ২টি বাসে করে যাত্রা শুরু করে গন্তব্যে চলাকালীন সময়ে সবাই, গান কৌতুক পরিবেশনা করে সবাইকে আনন্দে মাতিয়ে রাখেন। দীর্ঘ ৬ ঘণ্টা পর পৌছেন দর্শনীয় সমুদ্র সৈকত আলিকান্তের প্লায়া সান জুয়ানে। সেখানে যার যার মত করে আনন্দ, হৈ হুল্লুুরে মেতে উঠেন সবাই। সাগরের নীল জলে সাঁতার কাটা, রূপালী বালিতে ছুটাছুটি উচ্ছ্বল ঢেউয়ের ঝাপটা এ যেন অন্যরকম এক অনুভূতি। মধ্যাহ্ন ভোজ শেষে পরন্ত বিকেলে ঝিরি ঝিরি হাওয়ায় ভাই ভাবীদের আড্ডা, কবিতা আবৃত্তি, গান গাওয়া, শিশুদের ছুটাছুটি। কেউ প্রিয়জনের সাথে সেল্ফি উঠানো, কেউ বা ভিডিও কলে বাংলাদেশে অবস্থারত প্রিয়জনদের সাথে আনন্দ ভাগাভাগি করতে ব্যস্ত হয়ে পরেন। দুপুর থেকে রাত অবধি আলিকান্তে শহরটি যেন স্পেনের বুকে, সুজলা সুফলা, ইতিহাস ঐতিহ্যের, সুফি সাধকের হবিগঞ্জ শহরে পরিণত হয়। বনভোজনে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ এসোসিয়েশন এর সভাপতি সাইফুল আলম, সংগঠন এর প্রধান উপদেষ্টা ও স্পেন বিএনপির সিনিয়র সহ সভাপতি সুহেল আহমেদ সামসু, সাবেক সভাপতি ও গ্রেটার সিলেট এর প্রধান উপদেষ্টা মুজাক্কির আহমেদ, সিনিয়র সহ সভাপতি আলী হোসেন চৌধুরী, সহ-সভাপতি আব্বাস উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ছায়েদ মিয়া, আমিন চৌধুরী, সামসুজ্জামান, রুবেল রানা, সাংবাদিক সাইফুল আমিন, ইদ্রিছ মিয়া, কিজির মিয়া, আবিদুর রহমান জসিম, হুসাইন ইকবাল, কামাল হোসেন, মালেক মিয়া। এ বনভোজন স্পেনে বসবাসরত হবিগঞ্জ জেলারবাসীর এক মিলন মেলায় পরিণত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com