বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ইংল্যান্ড ফ্রান্স জার্মানী ও সুইজারল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন সাংবাদিক হারুনুর রশিদ চৌধুরী

  • আপডেট টাইম শনিবার, ১২ আগস্ট, ২০১৭
  • ৬০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বিশিষ্ট সাংবাদিক হারুনুর রশিদ চৌধুরী প্রায় ২৫ দিন ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানী ও সুইজারল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি দেশে ফিরেন। সফরকালে তিনি বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশীদের সাথে এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন ইউকে শাখার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় যোগ দেন। এছাড়া তিনি নবীগঞ্জের কৃতি সস্তান ইংল্যান্ডের ওল্ডহাম শহরে বসবাসরত প্রবাসী কমিউনিটি লিডার অধ্যাপক আব্দুল হান্নানের দুই ছেলের বিয়ে ও ওয়ালিমা এবং খন্দকার ট্রাস্টের চেয়ারম্যান সুফি খন্দকারের মেয়ের বিয়ে অনুষ্ঠানে যোগ দেন। সুফি খন্দকারের মেয়ের বিয়ে ও অধ্যাপক আব্দুল হান্নানের দুই ছেলের ওয়ালিমা অনুষ্ঠানে উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইংল্যান্ড সফররত হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এমএ  মুনিম চৌধুরী বাবু, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী ও এমপি আবু জাহির পতœী আলেয়া জাহির। এখানে উল্লেখ্য যে, খন্দকার ট্রাস্টের চেয়ারম্যান সুফি খন্দকার হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহিরের বেয়াই। সফরকালে এনটিভি হবিগঞ্জ প্রতিনিধি ও দৈনিক খোয়াইর যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ চৌধুরী লন্ডন, মানচেস্টার, ওল্ডহাম, প্যারিস ও জার্মানীতে প্রবাসী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং এসব দেশের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com