বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

স্কুল ছাত্রকে গাছে বেঁধে পিটিয়ে স্বীকারোক্তি আদায় করা দৃশ্য ইন্টারনেটে

  • আপডেট টাইম বুধবার, ৯ আগস্ট, ২০১৭
  • ৬৩৪ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার চৌমুহনী খুর্শিদ হাইস্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির এক ছাত্রকে স্কুল থেকে ডেকে নিয়ে গাছের সঙ্গে বেঁেধ পিটিয়ে মিথ্যা স্বীকারোক্তি আদায় করে ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে একদল বখাটে যুবক। এ ঘটনায় নির্যাতিত স্কুল ছাত্রের মা নুরনাহার বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে সোমবার রাতে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কৃষ্ণপুর গ্রামের আশ্রব আলীর ছেলে চৌমুহনী খুর্শিদ হাইস্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্র আব্দুল কাইয়ুমকে গত ২৭ জুলাই মনতলা কমলপুর গ্রামের সুবেল মিয়া (২০), রাব্বি (১৯), জনি (১৯), রবিন (২০) ও মোবারক (১৮) নামে ৫ যুবক কৌশলে বিদ্যালয় থেকে তুলে নিয়ে মনতলা তেমুনীয়া এলাকায় একটি কবরস্থানে গাছের সঙ্গে বেঁধে বেদড়ক মারপিট করে। এক পর্যায়ে সে দুর্বল হয়ে পড়লে বখাটে যুবকরা কাইয়ুমকে শর্ত দেয় মিথ্যা ঘটনার স্বীকারোক্তি দিলে তাকে ছেড়ে দেওয়া হবে। মারপিটে মরে যাবার ভয়ে কাইয়ুম তাদের শেখানো কথার স্বীকারোক্তি দেয়। তারা এ সময় কৌশলে মারপিটের দৃশ্য ও তার স্বীকারোক্তি মোবাইল ফোনে ভিডিও ধারণ করে পরে ইন্টারনেটে ছেড়ে দেয়। স্কুল ছাত্রের মা নুরনাহার বেগম জানান, এ ঘটনা ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর জানাজানি হলে তিনি দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে উল্লেখিতদের নামে মামলা করেন। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকতাদির হোসেন জানান, এ ধরণের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com