শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

বাউসা ইউপি সদস্য লোকমান উদ্দিনকে সাময়িকভাবে বরখাস্ত

  • আপডেট টাইম সোমবার, ৭ আগস্ট, ২০১৭
  • ৫৮৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ৯নং বাউসা ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য মোঃ লোকমান উদ্দিনকে সাময়িক ভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। গত ৩০ জুলাই উক্ত মন্ত্রণালয়ের উপ-সচিব মাহাবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপণে উল্লেখ করা হয়, ইউপি মেম্বার লোকমান উদ্দিনের বিরুদ্ধে সুজি বেগমের শ্লীতাহানীসহ ধর্ষণের চেষ্টার বিষয়টি সত্য প্রমানিত হয়েছে এবং হবিগঞ্জের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্যাইব্যুনালে তাঁর বিরুদ্ধে দায়েরকৃত মামলার অভিযোগপত্র গত ৯ মে গৃহিত হয়েছে। বিজ্ঞ আদালতে ইউনিয়ন পরিষদের উক্ত মেম্বারের বিরুদ্ধে বিচারাধীন মামলার অভিযোগপত্র আদালত কর্তৃক গৃহিত হওয়ায় এবং তার কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি মর্মে সরকার মনে করে। সেহেতু উক্ত ইউনিয়ন পরিষদের সদস্য লোকমান উদ্দিনকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনের ২০০৯ এর ধারা ৩৪ (১) মোতাবেক সাময়িক ভাবে বরখাস্ত করা হল। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com