বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

রোটারী জেলা-৩২৮২- বাংলাদেশ ডিস্ট্রিক্ট কমিটি ॥ ডাঃ জমির আলী চেয়ারম্যান ও ডাঃ সুমন ডেপুটি গভর্ণর

  • আপডেট টাইম রবিবার, ৩০ জুলাই, ২০১৭
  • ৭৯১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ রোটারী জেলা-৩২৮২- বাংলাদেশ ডিস্ট্রিক্ট কমিটি গঠিত হয়েছে। কমিটিতে ডাঃ মোঃ জমির আলীকে চেয়ারম্যান ও ডাঃ এসএস আল আমিন সুমনকে ডেপুটি গভর্ণর মনোনীত করা হয়েছে।
বর্তমান ডিস্ট্রিক্ট গভর্ণর প্রফেসর ডঃ মোঃ তৈয়ব চৌধুরী আগামী ২০১৭-১৮ বর্ষের জন্য (ডিস্ট্রিক্ট ৩২৮২) ইতিমধ্যে ডিস্ট্রিক্ট লিডার টিম গঠন করেছেন। এতে সারা রোটারী ডিস্ট্রিক্ট এর বিভিন্ন রোটারী ক্লাব থেকে অনেক সম্মানীত সদস্য মনোনীত হয়ে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। উক্ত টিমে রোটারীয়ান ডাঃ মো জমির আলী কে চেয়ারম্যান (ডিস্ট্রিক্ট কমিউনিটি সার্ভিস কমিটি) ও রোটারীয়ান ডাঃ এস.এস আল আমীন সুমন কে ডেপুটি গভর্ণর মনোনীত করা হয়েছে। এছাড়াও রোটারী ক্লাব হবিগঞ্জ, রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রাল ও রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই থেকেও গুরুত্বপূর্ণ পদে রোটারীয়ানগণ মনোনীত হয়েছেন। এর আগের বছরগুলোতে ডাঃ মোঃ জমির আলী এসিস্ট্যান্ট গভর্ণর, ডেপুটি গভর্ণর ও এডিশনাল ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এবং বেস্ট এসিস্ট্যান্ট গভর্নর এর স্বীকৃতিও পেয়েছেন। ইতিমধ্যে ডাঃ আল আমীন সুমন রোটারী ক্লাব হবিগঞ্জ খোয়াই এর প্রতিষ্ঠাতা সভাপতি ও পরের বছর এসিস্ট্যান্ট গভর্ণরের দায়িত্ব পালন করে রোটারীর উন্নয়নে সেবা করেছেন। নবগঠিত রোটারী ডিস্ট্রিক্ট লিডারদের ট্রেনিং ইতিমধ্যে শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান হোটেলে সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮২ বাংলাদেশের পূর্বাংশ নিয়ে গঠিত। অন্তর্ভুক্ত বিভাগ ও জেলাসমূহ হলো (১) সিলেট বিভাগ, চট্টগ্রাম বিভাগ, বৃহত্তম ময়মনসিংহ, কুমিল্লা, বি-বাড়িয়া, নরসিংদী, আশুগঞ্জ, বৃহত্তম নোয়াখালী ও টাঙ্গাইল। বাংলাদেশের বাকী অংশ নিয়ে ডিস্ট্রিক্ট ৩২৮১ গঠিত। রোটারী সারা বছর সারা বিশ্বে নিরলসভাবে মানবতার জন্য কাজ করে যাচ্ছে। এর অন্যতম উদাহরণ হলো বিশ্ব থেকে পোলিও রোগ নির্মূল। পোলিও নির্মূল কার্যক্রম এর বিলিয়ন বিলিয়ন ডলার অর্থদাতা এই রোটারী ইন্টারন্যাশনাল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com