বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আলীপুর গ্রামের উন্নয়নে কাজ করবেন এমপি কেয়া চৌধুরী

  • আপডেট টাইম শনিবার, ২২ জুলাই, ২০১৭
  • ৬২৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আলীপুর গ্রামবাসীর উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন এমপি কেয়া চৌধুরী। সভায় বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রেজভী আহমদ খালেদ, পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজাহিদ আহমেদ, উপজেলা যুবলীগের আহবায়ক ফজলুল হক চৌধুরী সেলিম, ৯নং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই, ৭নং করগাঁও ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ভানু লাল দাশ, উপজেলা তাঁতীলীগের যুগ্ম-আহবায়ক ইমন চৌধুরী, ওয়ার্ড মেম্বার আসাদ উদ্দীন প্রমুখ।
সভায়  প্রধান অতিথির বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে উন্নয়ন হচ্ছে। আর বিএনপি’র আমলে বোমাবাজি হয়েছে। মানুষ শান্তি ছিল না। এখন মানুষ শান্তিতে বসবাস করছে। তিনি বলেন, নবীগঞ্জ-বাহুবলের উন্নয়নে বার বার সংসদে দাবী তুলে ধরছি। এ প্রেক্ষিতে বরাদ্দ পাচ্ছি। নেত্রীর উপহার হিসেবে স্থানে স্থানে বরাদ্দ পৌঁছে দিচ্ছি। এ গ্রামের উন্নয়নে বরাদ্দ চলমান থাকবে।
তিনি বলেন, উন্নয়ন কাজ অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারও নৌকাকে ভোট দিতে হবে। আপনাদের দোয়া ও ভালবাসায় আমি আগামী নির্বাচনে এ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে চাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com