বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সুন্দ্রাটিকি গ্রামের চার শিশু হত্যা ॥ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ ॥ রায় ২৫ জুলাই

  • আপডেট টাইম শুক্রবার, ২১ জুলাই, ২০১৭
  • ৬৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের আলোচিত চার শিশু হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার আদেশ দেন। আগামী ২৫ জুলাই এ মামলার পরবর্তী কার্যদিবস নির্ধারণ করেন। ওইদিন আলোচিত মামলাটির রায় ঘোষণা দিন নির্ধারণ করা হবে। সিলেট জেলা জজ কোর্টের পিপি মিসবাহ উদ্দিন সিরাজ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বহুল আলোচিত এ হত্যা মামলার বিচারকার্য শেষের দিকে। পরবর্তী তারিখের পর দ্রুততম সময়ের মধ্যেই রায় ঘোষণা করা হবে। মামলার ৫৭ জন সাক্ষীর মধ্যে ৫২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
সুন্দ্রাটিকি গ্রামের আবদাল মিয়ার ছেলে মনির হোসেন (৭), ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৮), আব্দুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০) ও আব্দুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন (১০) গত বছরের ১২ ফেব্র“য়ারি বিকেলে বাড়ির পাশের মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয়। নিখোঁজের পাঁচ দিন পর স্থানীয় ইছাবিল থেকে তাদের বালিচাপা মরদেহ উদ্ধার হলে দেশজুড়ে আলোচনা সৃষ্টি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com