শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

জেলাবাসী একজন সৎ ও দক্ষ কর্মকর্তাকে হারালো-জেলা প্রশাসক

  • আপডেট টাইম শুক্রবার, ২১ জুলাই, ২০১৭
  • ৫২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রোকন উদ্দিন উপসচিব পদে পদোন্নতি হওয়ায় উপ-পরিচালক, স্থানীয় সরকার বিভাগ, মৌলভীবাজার জেলায় বদলী হওয়ার প্রেক্ষিতে কালেক্টরেট ক্লাবের উদ্যেগে বুধবার বিকেল ৫টায় সভাকক্ষে বিদায় সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক সাবিনা আলম বলেন, বিদায়ী অতিথি তার কর্মকালীন সময়ে রাজস্ব আদালতের অসংখ্যক মামলা দ্রুত নিষ্পত্তি করেছেন। এতে বিচার প্রার্থী জনগন উপকৃত হয়েছেন। তিনি সব সময় জনগনের সেবা করে গেছেন। সাধারন জনগন সরাসরি তার নিকট যে কোন সমস্যা নিয়ে আলোচনা করতে পেরেছেন এবং তিনিও আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। ক্লাবের সভাপতি এম এ সামাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আবদাল করিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠানের গেষ্ট অব অনার ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ সফিউল আলম। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এমরান হোসেন, মোঃ নুরুল ইসলাম, সৈয়দা সমশাদ বেগম আরডিসি, হাসান মারুফ এনডিসি।
বক্তব্য রাখেন, মোঃ নজির হোসেন, নুরুল হোসেন, প্রজেশ চন্দ্র সরকার ও সাহেদ আলী প্রমূখ। সভায় বিদায়ী অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রোকন উদ্দিন তার বক্তব্যে কর্মকালীন সময়ে তাকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com