শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান সহ আহত ৪

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭
  • ৭৭২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা সদরের সুশান সিএনজি ফিলিং স্টেশনের সামনে বুধবার দুপুর দেড়টার দিকে মোটরসাইকেল ও রিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও আন্দিউড়া ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমানসহ ৪ জন গুরুত্বর আহত হয়েছে। আহত আন্দিউড়া ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান (৫০), প্রেমদাময়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী রোজিনা আক্তার (১৪), রতœা আক্তার (১৪) ও লোকমান মিয়া (৩৪) কে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চেয়ারম্যান আতিকুর রহমান (৫০) কে উন্নত চিকিৎসার জন্য সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দূর্গাপুর গ্রামে একটি শালিস বিচার শেষে চেয়ারম্যান আতিকুর রহমান তার একসহযোগিসহ মোটরসাইকেল যোগে মাধবপুর উপজেলা সদরে আসার সময় উল্লেখিত স্থানে একটি রিক্সার সাথে সংর্ঘষ হয়। এতে চেয়ারম্যানসহ ৪ জন আহত হয়। বর্তমানে চেয়ারম্যান আতিকুর রহমান সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগি অধ্যাপক ডাঃ সারোয়ার আলমের তত্ত্বাধানে চিকিৎসাধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com