বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুনারুঘাটে আ.লীগের ঈদ পুনর্মিলনী পাঁচ শতাধিক নেতাকর্মী যোগদান

  • আপডেট টাইম রবিবার, ২ জুলাই, ২০১৭
  • ৫২৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ৪ টায় উপজেলা পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগর সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের। আওয়ামীলীগের সহ-সভাপতি রুশন খানের সভাপতিত্বে ও আব্দুল মালেক এর পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ কার্যকরী কমিটির সদস্য যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, উত্তরা উত্তর পুর্ব আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মতিউল হক মতি, আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুুল লতিব, সাংগঠনিক সম্পাদক রজব আলী, সজল দাশ, মোঃ ওয়াহেদ আলী, যুগ্ম সম্পাদক আনোয়ার আলী, সুজিত কুমার দেব, আব্দুল হাই, আনিসুর রহমান প্রমুখ। এতে বক্তব্য রাখেন পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, পৌর শ্রমিক লীগের সভাপতি আমীর আলী, ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ইফতেখার আলম রিপনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে চুনারুঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, ইউপি সদস্য ও বিএনপি জাপাসহ বিভিন্ন দলের ৫ শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেন। উল্লেখযোগ্যদের মধ্যে হলেন, রানীগাও ইউনিয়নের চেয়ারম্যান নুরুল মোমিন চৌধুরী ফারুক, মিরাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইয়ূব আলী তালুকদার, সদর ইউনিয়নের কাউসার বাহার, আঃ জব্বার মেম্বার, আরজু মিয়া মেম্বার, কেরামত আলী মেম্বার, আব্দুল্লা আল মামুন প্রমুখ।
সবশেষে সাংস্কৃতিক অনুষ্টানে গান পরিবেশন করেন সিলেট বেতার এর শিল্পী লাভলী দেব ও প্রাণকৃষ্ণ রায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com