সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

আজমিরীগঞ্জে প্রতিপক্ষের ছুরিঘাতে যুবক আহত

  • আপডেট টাইম রবিবার, ২৫ জুন, ২০১৭
  • ৬৭১ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে জাম পাড়তে গিয়ে প্রতিপক্ষের ছুরির আঘাতে এক যুবক গুরুতর আহত হয়েছে। আশংখাজনক অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়।
জানা যায়, আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের বিরাট ভাটিপাড়া গ্রামের বাসিন্দা রঞ্জিত রায়ের মালিকাধীন একটি জাম গাছের ডাল পাশের বাড়ির দিপেন্দ্র রায়ের বসত ঘরের টিনের চালার উপর বিস্তৃত হয়। গতকাল শুক্রবার বিকালে রঞ্জিত রায়ের পুত্র সজিব রায় (২৪) সংলগ্ন বাড়ির টিনের চালায় জাম পাড়তে উঠে। এ সময় দিপেন্দ্র রায়ের পুত্র রিমন রায় (২৫) বাঁধা দেয়। এ নিয়ে বিকাল অনুমানিক ৫টায় উভয়ের মধ্যে সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে প্রতিপক্ষ রিমনকে ছুরি দিয়ে আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। আশংখাজনক অবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণের নির্দেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com