শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

পাউবো’কে বাধ রক্ষার নির্দেশ ও শহরবাসীকে সতর্ক থাকার আহবান জানালেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম বুধবার, ২১ জুন, ২০১৭
  • ৬৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ টানা বর্ষনে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাধ ভেঙ্গে শহরে পানি প্রবেশের আশঙ্কা দেখা দিলে হবিগঞ্জবাসীর মধ্যে দেখা দেয় ব্যাপক উৎকণ্ঠা। খবর পেয়ে গতকাল মঙ্গলবার ভোর ৪টায় ঢাকা থেকে রওয়ানা হয়ে সকাল ৭টার মধ্যে হবিগঞ্জে এসে পৌঁছেন সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। এ সময় তিনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সার্বক্ষণিক সতর্ক থেকে বাধের উন্নয়নে কাজ করার নির্দেশ দেন এবং হবিগঞ্জবাসীকে সতর্ক থাকার আহবান জানান। সকালে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে নিয়ে তিনি তেতৈয়া, মশাজান, মাছুলিয়া, কামড়াপুর, রামপুরসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন। পরিদর্শনকালে আবু জাহির এমপি পানি উন্নয়ন বোর্ড এবং প্রশাসনের সাথে থেকে বাধের নির্মাণ কাজে সহায়তা করার জন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীর প্রতি আহবান এবং স্বেচ্ছাশ্রমে বাধ রক্ষায় সর্বস্তরের জনগণের অংশগ্রহণ করায় সকলের প্রতি ধন্যবাদ জানান।
একইদিন বিকালে সংসদ সদস্য শহরতলীর মশাজান, তেতৈয়ায় ঝুকিপূর্ণ বাধ এবং সুতাং বাজারে ক্ষতিগ্রস্ত ব্রীজ পরিদর্শনে যান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী কেএম আনোয়ার হোসেন, হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (উপ সচিব) মোঃ সফিউল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আজহারুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তাওহিদুল ইসলাম, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিরাজ মিয়া, সাবেক কমিশনার মিজানুর রহমান মিজান, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শেখ শেবুল আহমেদসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com