বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আটক তিন মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ

  • আপডেট টাইম বুধবার, ৭ জুন, ২০১৭
  • ৬৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদরে আটক তিন মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়। গতকাল মঙ্গলবার বিকেলে হবিগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মাফরোজা পারভিন এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হল হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের ইদ্রিছ আলীর পুত্র খোকন মিয়া (২৮), একই গ্রামের আতাউর রহমানের পুত্র মঞ্জুরুল হক (৩৫) ও চুনারুঘাট উপজেলার বনগাঁও গ্রামের আব্দুস সোবহানের পুত্র খলিল মিয়া (২৮)।
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ৮ জানুয়ারি রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই ইকবাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সদর উপজেলার ধুলিয়াখাল বাইপাস সড়কে অভিযান চালায়। এ সময় একটি সিএনজি আটক করে তল্লাশীর পর উল্লেখিত তিনজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
৯ জানুয়ারি এসআই ইকবাল হোসেন বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আসামীদের আদালতে প্রেরণ করেন।
দীর্ঘদিন কারাগারে থাকার পর আসামিরা জামিনে ছাড়া পায়। একই বছরের ৩০ মার্চ ডিবি পুলিশের এসআই মকতুল ইসলাম তিনজনের বিরুদ্ধে চার্জশীট প্রদান করেন। মামলাটি বিচারের জন্য হবিগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতে প্রেরণ করা হয়। ৫ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার বিচারক এ রায় প্রদান করেন।
রায় ঘোষণাকালে আসামিরা পলাতক ছিল। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সালেহ উদ্দিন আহমেদ। রায় শেষে সন্ধ্যার দিকে আসামীদের সাজা পরোয়ানা সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com