বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

ব্রাহ্মণবাড়িয়ায় হত্যাসহ পাঁচ মামলার আসামী আমিন শায়েস্তাগঞ্জে গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ব্রাহ্মণবাড়িয়ায় হত্যাসহ পাঁচ মামলার আসামী চিহ্নিত ডাকাত আমিনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। গতকাল সোমবার (১১ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ৮ টার দিকে শায়েস্তাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী ব্রাহ্মণবাড়িয়া (৩য় পাতায় দেখুন) জেলার নাসিরনগর থানার আশুরাইল এলাকার নুর রহমান উরফে মরা মিয়ার ছেলে আমিন মিয়া (৩৫)। উল্লেখ্য, তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন থানায় হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে বলে জানায় র‌্যাব-৯। জানা যায়, সোমবার সকাল আনুমানিক সাড়ে ৮ টার দিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন ব্রাহ্মণডুরা ইউনিয়নের ব্রাহ্মণডুরা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার মামলা নং-০২, তারিখ-০২/০৩/২৫, ধারা-১৪৩/৪৪৮/৩০২/৩৮০/৩৪ পেনাল কোড ১৮৬০; এর মূলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ডাকাতের হামলায় রোশন আলী নিহতের ঘটনায় ১ জন পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। মামলার বিবরণ থেকে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারী আনুমানিক দিবাগত রাত ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফুলপুর গ্রামে রোশন আলীর বাড়িতে দেশীয় অস্ত্রসহ ১০/১২ জনের একটি ডাকাত দল দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। ডাকাতেরা তাদের সঙ্গে থাকা দেশীয় অস্ত্র দিয়ে রোশন আলীসহ পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। হামলায় রোশন আলী ও তাঁর স্ত্রী আছমা বেগম আহত হন। স্থানীয়রা গুরতর আহত অবস্থায় রোশন আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি দেখে রাতেই কর্তব্যরত চিকিৎসক তাঁকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে গত ১ মার্চ আনুমানিক রাত ২টার দিকে ঢাকায় পদ্মা জেনারেল হাসপাতাল লিমিটেডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উক্ত ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে আসামীদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com